দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হল্ট হাব হবে পালসিটের কাছে
দি নিউজ লায়ন ; দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হল্ট হাব হবে দুর্গাপুর এক্সেপ্রেসওয়ের ২ নম্বর জাতীয় সড়কে ধারে পালসিটের কাছে। রবিবার জাতীয় সড়কের পালসিট টোলপ্লাজার কাছে এই হল্ট হাবের শিলান্যাসের করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জানানো হয়, দু‘একর জায়গা নিয়ে আপাতত জানুয়ারি মাসে হাবের কাজ শুরু হবে। মার্চ এপ্রিল মাসের মধ্যেই হাব চালু হবে। অত্যাধুনিক এই হাবে রাতে থাকার জন্য ঘরও থাকবে।
জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটলে জখমদের হাসপাতালে পাঠানের জন্য এ্যাম্বুলেন্স থাকবে ২৪ ঘন্টায়। শিল্যানাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “আগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাড়ে চারশো বাস ছিল। এই সরকারের আমলে তা বেড়ে হয়েছে সাড়ে ন'শো বাস। এখানে হাব হলে কর্মস্থানের সুযোগ ঘটবে।
“ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী বলেন, “আপাতত দু'একর জমির উপর কাজ শুরু হবে। পাশাপাশি আরো ৬ একর জমি নেওয়া হবে। মোট আট একর জায়গায় আধুনিক হল্ট হাব তৈরি হবে। হাবটি পিপিপি মডেলে হবে।“

Post a Comment